নিহত রিয়াবুল ইসলাম ডাবলু রাজাপুর গ্রামের জামাল শেখের ছেলে।
সংঘর্ষ চলাকালে কমপক্ষে ২৫টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের লোকজন দুই ভাগে বিভক্ত। এর একপক্ষে নেতৃত্ব দেন ৮ নং রাজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী এবং অন্যপক্ষের নেতৃত্বে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হবিবর। শনিবার সন্ধ্যায় হবিবরের সমর্থকরা চাঁদ আলীর সমর্থক বাদশার ওপর চড়াও হয়ে তার বাড়িতে হামলা চালায়। এরপর বাদশা ও তার লোকজন হবিবর ও খালেকের সমর্থকদের ৫/৬টি বাড়িঘরে ভাংচুর করলে উত্তেজনা সৃষ্টি হয়।
এই ঘটনার জের ধরে রবিবার ভোরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় চাঁদ আলীর লোকজনের সড়কির আঘাতে মারা যান ডাবলু। এদিকে, হত্যাকাণ্ডের পর নিহতের পক্ষের লোকজন প্রতিপক্ষ দাউদ, হাসেন, বাদশা, মন্টু, ওবায়দুল্লাহ ও শাহিদসহ কয়েকজনের ২৫টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় শ্রীপুর থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মাগুরার পুলিশ সুপার একেএম এহ্সানউল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত
/বিটি/