ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

Bagerhat Photo (07.07.2016)ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাগেরহাটে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত বিশ্ব ঐতিহ্য খ্যাত ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সেখানে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের আরও দুটি প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জেলার বাইরে থেকেও কয়েক হাজার মুসল্লি ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করতে আসেন। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম, পুলিশ সুপার মো. নিজামূল হক মোল্যাসহ প্রশাসনের কর্মকর্তারা ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

এছাড়া ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার মসজিদে সকাল সাড়ে ৯টায়, শহরের প্রধান জামাত আলিয়া মাদ্রাসায় পৌনে ৮টায়, নাগেরবাজার খানজাহানীয়া বায়তুল ফালাহ জামে মসজিদে সাড়ে ৮টায় এবং শহরের পুরাতন কোর্ট মসজিদে ৮টায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:
শোলাকিয়ায় বোমা বিস্ফোরণে ১ পুলিশ নিহত, আহত ১০

‘ভাইরে রাইখ্যা কেমনে ঈদ করুম’ 

/বিটি/