সুন্দরবনের ২ দস্যুবাহিনী আত্মসমর্পণ করছে শুক্রবার

সাতক্ষীরা জেলাপশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বনজীবীদের ত্রাস হিসেবে পরিচিতি বনদস্যু মজনু বাহিনীর সদস্যরা বুধবার আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ অনুষ্ঠান অনিবার্য কারণে বাতিল হওয়ার পর আত্মসমর্পণের পরবর্তী দিন ১৫ জুলাই শুক্রবার বলে ধার্য করা হয়েছে।
মঙ্গলবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়নের (র‌্যাব-৮) অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম ‘সম্ভাব্য পরবর্তী দিন বিষয়ে’ এ তথ্য নিশ্চিত করে বলেন, সুন্দরবনের দস্যু দল মজনু বাহিনী ও ইলিয়াজ বাহিনীর বাগেরহাটের মংলা সমুদ্র বন্দর এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করার কথা থাকলেও পূর্বনির্ধারিত অনুষ্ঠান অনিবার্য কারণে বাতিল করা হয়েছে।
মজনু বাহিনী ছাড়াও  ইলিয়াজ বাহিনীর সদস্যরা একই দিনে আত্মসমর্পণ করতে পারেন বলে শোনা যাচ্ছে। এ দু’টি বাহিনীর কাছে প্রায় দেড় ডজন আগ্নেয়াস্ত্র ও শতশত গোলা বারুদ রয়েছে। রয়েছে বেশ কিছু নৌকা। এর সবই সমর্পণ করবেন দস্যুরা।
র‌্যাব-৮ সূত্রেও জানা যায়, ইতোমধ্যে মজনু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। সব ঠিক থাকলে শুক্রবার মংলায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবেন তারা।

এর আগে, সোমবার সন্ধ্যায় সাতক্ষীরার মুন্সীগঞ্জ টহল ফাঁড়িতে র‌্যাব ও বনদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণের বিষয়টি চূড়ান্ত করেন। এ সময় হাজার হাজার এলাকাবাসী সেখানে ভিড় জমান।

প্রসঙ্গত, গত ৩১ মে সুন্দরবনের সবচেয়ে বড় দস্যুবাহিনী মাস্টার বাহিনী অস্ত্র ও গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছে আত্মসমর্পণ করেন। এসময় মন্ত্রী দস্যুবাহিনীর সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়েই বনদস্যুরা আত্মসমর্পণ করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

/এইচকে/

আরও পড়ুন: যে কারণে জঙ্গিদের রক্ত ও ডিএনএ পরীক্ষা