বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারসহ ১০ যাত্রী আহত

Accident Pic in Kaligonj, Jhenaidah (2)

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ড্রাইভারসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ উপজেলার বেজপাড়া তেল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাস ও ট্র্রাক ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পারুল, সাইফুল, ফারিয়া, টুম্পা, মনিরুজ্জামান, ডলি খাতুনসহ ১০ জন। আহত বাস ও ট্রাক ড্রাইভারের নাম পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

কালীগঞ্জ থানার এসআই ইমরান আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঝিনাইদহ থেকে যশোরগামী রুপসা পরিবহন বেজপাড়া তেল পাম্পের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর হাইওয়ে রোডের উপর বাস ও ট্রাক পড়ে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বাস-ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন : বন্যার প্রভাবে মিল্কভিটায় কমেছে দুধের সরবরাহ