বেনাপোলে ছয় দিন ধরে কলেজ-ছাত্র নিখোঁজ

বেনাপোল

যশোরের বেনাপোলে পুটখালি ইউনিয়নের এক কলেজ-ছাত্র ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রেজোয়ান মহিষাডাঙ্গা বারোপোতা গ্রামের মিজানুর রহমানের ছেলে। অভিযোগ উঠেছে, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

রেজোয়ান শার্শার বাগআঁচড়ার ডা. আফিল উদ্দিন ডিগ্রি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রেজোয়ানকে গত ৪ আগস্ট বেনাপোল পোর্ট থানার এসআই নূর আলম অভিযোগ ছাড়াই একটি চা-দোকান থেকে ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন থানায় যায়। কিন্তু পুলিশ রেজোয়ানকে আটকের কথা অস্বীকার করে। পরিবারের দাবি, রেজোয়ানের নামে থানায় কোনও মামলা কিংবা অভিযোগ নেই।

এসআই নূর আলম বলেন, ‘রেজোয়ান নামে আমি কাউকে আটক করিনি।’

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, অভিযোগ সত্য নয়। বেনাপোল পুলিশ রেজোয়ানকে আটক করেনি।

/এআরএল/

আরও পড়ুন:

সাংবাদিকের হাত কেন দড়িতে বাঁধা?