বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ এখলেছার আলী বাচ্চু বাংলা ট্রিবিউনকে জানান, ব্যবসায়িক লেনদেনের সূত্র ধরে সাতক্ষীরা শহরের ব্যবসায়ী মীর মাহমুদ আলী আবিরকে নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধের শর্তে ৩০ লাখ টাকার চেক দেন আলমগীর বিশ্বাস নামে অপর এক ব্যবসায়ী।
কিন্তু টাকা পরিশোধ না করায় মীর মাহমুদ আলী আবির আদালতে চেক ‘ডিজ অনারের’ মামলা করে। এই মামলা চলমান অবস্থায় আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাদীপক্ষের কাছ থেকে ওই চেকটি দেখার কথা বলে নেন এবং আসামিপক্ষের কাছে বিক্রি করে দেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতিতে লিখিত অভিযোগ দেন ব্যবসায়ী আবির। পরে বিষয়টি নিয়ে আইনজীবী সমিতির নেতারা তিন দফা সালিশে বসেন। কিন্তু চেক ফেরত না দেওয়ায় জিয়াউরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে প্রত্যয়নপত্র দেয় আইনজীবী সমিতি।
এ ব্যাপারে আদালত বাদীপক্ষকে মামলা করার পরামর্শ দেয়। বাদী ৪০৬ ও ৪২০ ধারায় অতিরিক্ত পিপিসহ তিন জনের নামে মামলা দায়ের করে।
ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আরও পড়ুন: চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
/এআর/