হরিদাস ঠাকুরের আশ্রম পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি

বেনাপোল পোর্ট থানা এলাকায় অবস্থিত নামচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রম ও স্মৃতি লিলা বিগ্রহ দর্শন মিউজিয়াম পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রমাকান্ত গুপ্ত।benapole-patbaree-picture

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় তিনি হরিদাস ঠাকুরের আশ্রম পরিদর্শন করেন।

এ সময় রমাকান্ত গুপ্ত হরিদাস ঠাকুরের পাটবাড়ি আশ্রমের মধ্যে সাড়ে ৫শ বছরের পুরনো সিদ্ধ তমাল বৃক্ষ ও সিদ্ধ মাধবী লতা দেখে মুগ্ধ হন। এই বৃক্ষতলে হরিদাস ঠাকুর ধ্যানে মগ্ন থাকতেন বলে জানা গেছে।

এই আশ্রমে নির্মিত নিতাই গৌর মন্দির, জগন্নাথ মন্দির, হরিদাস ঠাকুরের মন্দির,ত্রি-গবরধন মন্দির ও ঠাকুর রহিত-দাসের স্মৃতি লিলা বিগ্রহ দর্শন মিউজিয়ামও পরিদর্শন করেন রমাকান্ত গুপ্ত।  

এসময় তার সঙ্গে ছিলেন- ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সেক্রেটারি শ্রীমতি মানস স্মৃতি ও যশোর জেলার সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহা।

এর আগে মিউজিয়াম পরিদর্শনে আসা অতিথিকে আনুষ্ঠানিক স্বাগত জানান, বেনাপোল পাটবাড়ি আশ্রমের সহ-সভাপতি তাপস বিশ্বাস, জগদিস স্বর্ণকার, বিকাশ স্বর্ণকার, জয়েন্ট সেক্রেটারি সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক  জয়দেব সিংহ, দফতর  সম্পাদক উজ্জ্বল বিশ্বাস ও গ্রন্থগার সম্পাদক বিকাশ আইচ প্রমুখ।

আরও পড়ুন: কাশিয়ানী উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা 

/এআর/