মংলা বন্দরে পণ্য খালাস ও বোঝাই বন্ধ

মংলা বন্দর (ফাইল ছবি)ন্যূনতম বেতন ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দাবিতে কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশন ও শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকা এ কর্মসূচির কারণে মঙ্গলবার মংলা বন্দরেও কর্মবিরতি চলেছে।

বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত ৯টি পণ্যবাহী জাহাজ থেকে মালামাল খালাসের কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর জন্য আনা পাথরের ৪টি জাহাজও আছে। এ ছাড়া আরও পাঁচটি  জাহাজের পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে নৌ-পথে পণ্য পরিবহন। প্রায় দুই শতাধিক পণ্যবাহী কার্গো ও বার্জ বন্দর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে নোঙর করে অবস্থান করছে।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাশোসিয়েশন মংলা শাখার কার্যকরী সভাপতি আনোয়ার চৌধুরী জানান, দাবি আদায়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন। কিন্তু মালিক-পক্ষ এখনও দাবি মানেনি। দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, ধর্মঘট অব্যাহত থাকলে প্রতিটি জাহাজকে প্রতিদিন প্রায় ২০ হাজার ডলার ভর্তুকি দিতে হবে।

/এআরএল/

আরও পড়ুন: 

কুবি’র পাশে ছাত্রীনিবাসে বিস্ফোরণ, ঝলসে গেছে এক ছাত্রী