যশোরে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিযশোরের উপশহর ইউনিয়ন পরিষদের সাবেক এক মেম্বারকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আলেয়া সিদ্দিকী আলো ওরফে নাজমা খাতুন ওরফে আনোয়ারা সিদ্দিকী (৪০)। বুধবার দুপুরে উপশহর ফিলিং স্টেশনের সামনে থেকে এক সঙ্গীসহ তাকে গ্রেফতার করা হয়।

আলেয়া সিদ্দিকী উপশহর ‘সি’ ব্লক এলাকার ২৫৪ নম্বর বাড়ির মৃত রবিউল সিদ্দিকীর স্ত্রী। তার সঙ্গীর নাম লিপি খাতুন (৩৫)। তিনি বাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের এমরান হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি উপশহর ‘এ’ ব্লকের একটি বাড়িতে ভাড়া থাকেন।

কোতয়ালী থানার এসআই জিয়ারত হোসেন জানান, বুধবার দুপুরে আলো ও লিপি ৪০ বোতল ফেনসিডিল নিয়ে ফরিদপুরে যাওয়ার জন্য উপশহর ফিলিং স্টেশনের সামনে গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

কোতয়ালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, আলো একজন চিহ্নিত মাদক-ব্যবসায়ী। এর আগে ২০১৩ সালে তিনি ফরিদপুরে ফেনসিডিলসহ আটক হন।

/এআরএল/ 

আরও পড়ুন: 

মার্গারিটাও ফিরিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে