বৃহস্পতিবার সকালে সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভৈরব নদীর স্লুইস গেটে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, বৃহস্পতিবার সকালে দেপাড়া গ্রামের কয়েক জন কেশবপুর গ্রামের স্লুইস গেটের সামনে মাছ ধরতে আসেন। এসময় কিশোর নাজমুল মোল্লা ট্রলার থেকে পানিতে পড়ে প্রবল স্রোতে স্লুইস গেটের পেতে রাখা জালে আটকে যায়।
পরে স্থানীয় লোকজন স্লুইস গেটের পেতে রাখা জাল তুলে অচেতন অবস্থায় উদ্ধার করে নাজমুলকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
/এইচকে/