রবিউল ইসলাম ঝনঝনিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মাধ্যমিক বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ছিলেন। তার বাড়ি কালীগঞ্জের ফয়লা গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে শিক্ষক রবিউল ইসলাম বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ে একজন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
/বিটি/