কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার লক্ষীপুর গ্রামের গোলাম রহমানের ছেলের সঙ্গে একই উপজেলার শিবপুর গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে জলির বিয়ে হয়। বিয়ের পর তাদের দুটি মেয়ে সন্তানের জন্ম হয়। মেয়ে হওয়াকে কেন্দ্র করে জলির সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার মধ্যরাতে জলিকে জোরপূর্বক বিষ খাওয়ায় শ্বশুরবাড়ির লোকজন। এ সময় জলির আত্মচিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজশাহীতে গরু মোটাতাজকরণের নকল ওষুধ কারখানা সিলগালা
/এআর/