কালীগঞ্জ থানার এএসআই ডলি রাণী জানান, পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি ও ৩৪ ধারায় একজনসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে থানার এএসআই তৌহিদুর রহমান গ্রেফতার করেন আনিসুর রহমানকে। তার বিরুদ্ধে চেক জালিয়াতিসহ ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
এছাড়া ত্রিলোচনপুর থেকে মহি মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী, খামারমুন্দিয়া গ্রামের ফটিক শেখের ছেলে আব্দুল শেখ ও ৩৪ ধারায় আড়পাড়া থেকে পরিতোষ মজুমদারের ছেলে সুব্রত মজুমদারকে গ্রেফতার করেন থানার এএসআই আব্দুল গাফ্ফার।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আনিসুর রহমানের বিরুদ্ধে ৫টি ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃতদের দুপুরে জেলহাজতে সোপর্দ করা হয়েছে।
/এমও/