শুক্রবার বিকাল ৩টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরক বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফেরত আসা নারীরা হলেন-খুলনার ৪নং ঘাট এলাকার আব্দুল আজিজের মেয়ে কুলসুম বেগম (২৩), নড়াইলের নাড়াগাতি এলাকার নাসির সর্দারের মেয়ে রূপা খাতুন (২৪) ও খুলনার রূপসা থানার ক্লাবরোড এলাকার মহসিন শেখের মেয়ে নাসরিন সুলতানা (২৫)।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হাসান জানান, ফেরত আসা নারীদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এখান থেকে যশোর মহিলা আইনজীবি সমিতি নামে একটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর মহিলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় ভালো কাজের সন্ধানে ৭ বছর আগে দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতের কেরালা যায় তারা। এসময় অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কৈকাল নামের একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটে’ তাদের দেশে আনা হয়।
আরও পড়ুন: সুন্দরবনের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল
/এআর/