সুন্দরবনের ধানসিদ্ধির চরের চাউলাবগি এলাকা হতে মুক্তিপণের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাট জেলার মংলা, রামপাল ও শরণখোলা থানার বিভিন্ন এলাকায়। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
কোস্টগার্ড পশ্চিম জোন মংলার অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান জানান, জেলে অপহরণের ঘটনা শুনেছি। সকাল থেকেই অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
/এমও/