রবিবার খুলছে খুবি ও কুয়েট

খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঈদুল আজহার ছুটি শেষে রবিবার খুলছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। একইদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান,  ৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ঈদের ছুটি ছিল। ৮ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হলসমূহ বন্ধ রাখা হয়েছিল।

কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার মনোজ কুমার মজুমদার বলেন, ঈদুল আজহা উপলক্ষে ৮ সেপ্টেম্বর থেকে কুয়েটে ছুটি শুরু হয়। ওইদিন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও অফিস বন্ধ ছিল।

দুটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল থেকে খুলে দেওয়া হয়েছে ।শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।

/এমডিপি/এইচকে/