দুর্গা পূজার নিরাপত্তায় ঝিনাইদহে ভিলেজ ডিফেন্স পার্টি

দুর্গা পূজাহিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার আর মাত্র কয়েকদিন বাকি। পূজাকে কেন্দ্র করে উৎসবের আমেজ পুরো দেশে। ব্যতিক্রম নয় ঝিনাইদহও। জেলার ৬ উপজেলায় এবার ৩৯২ টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি ও ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরাও নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মণ্ডপের সংখ্যা এই শেষ মুহূর্তে এসেও কমতে বা বাড়তে পারে। তবে ইতোমধ্যে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন রং করাসহ সাজ সজ্জার কাজে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা।

এ বছর ঝিনাইদহ সদর উপজেলায় ৮৬টি, শৈলকুপায় ১১০টি, হরিণাকুণ্ডে ২৬ টি, কালীগঞ্জে ৯৮টি, কোটচাঁদপুরে ৩৩টি ও মহেশপুর উপজেলার ৩৯ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসাররা এ তথ্য জানিয়েছেন। 

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, চলতি বছর দুর্গা পূজায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশ, আনসারসহ ভিলেজ ডিফেন্স পার্টির সদস্যরা নিয়োজিত থাকবেন। তবে কী পরিমাণ সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এখনও অনেক স্থানে মণ্ডপ বাড়তে পারে।  আগামী ১ অক্টোবর এ বিষয়ে সভা হবে। সভা শেষে কী পরিমাণ সদস্য দায়িত্ব পালন করবেন তা জানা যাবে।’

আরও পড়ুন- 


কৃষি জমিতে কীটনাশক ছিটাবে ড্রোন

/এফএস/