হালিমা বেগম শার্শা উপজেলার উলাশী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হালিমার বোন ফরিদা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল ৯টার দিকে তার বাড়ির পেছনে প্রাচীরের গায়ে বিচালির গাদা থেকে বিচালি এনে গরুর জন্য কাটছিলেন। ওই সময় হঠাৎ করে একটি বোমার বিস্ফোরণ হয়। এতে হালিমা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতলের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, আহত হালিমাকে হাসপাতালে ভর্তি করে লেবার ওয়ার্ডে পাঠানো হয়েছে। সার্জারি এবং গাইনির ডাক্তার তার অবস্থা দেখে চিকিৎসা দেবেন। ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার অবস্থা সম্পর্কে বলা যাবে না।
এ বিষয়ে শার্শা থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, তিনি স্টেশনের বাইরে অবস্থান করছেন। বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।
যোগাযোগ করা হলে শার্শা থানার এসআই মুরাদ হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বোমার একটি স্প্লিন্টার হালিমার তলপেটে লাগে। ডাক্তাররা সেটি বের করেছেন। যেহেতু তিনি গর্ভাবস্থায় রয়েছেন, সেকারণে গাইনি ডাক্তাররা তাকে ভালভাবে পরীক্ষার জন্য হাসপাতালে রেখেছেন।
এসআই মুরাদ আরও বলেন, বাড়ির দেওয়ালের ধারে বিচালির গাঁদার মধ্যে কে বা কারা কোনও অসৎ উদ্দেশ্যে বোমাটি রেখেছিল। হালিমা গরুর জন্যে একটি বিচালি টানলে বোমাটির বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন:
আজ নার্গিসের অবস্থা জানা যাবে না
/বিটি/