পুলিশের হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন যশোরের কেশবপুরের ভাটপাড়া গ্রামের বিপ্লব চ্যটার্জি, ঝিনাইদহ জেলায় কর্মরত পুলিশের এএসআই রবিউল ইসলাম পল্টু ও কনস্টেবল মারুফ। এএসআই রবিউল পাটকেলঘাটার বাসিন্দা। তিনি ছুটিতে বাড়ি এসেছেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপ্লব তিন কেজি সোনা নিয়ে বাসে করে ভারতে যাচ্ছিলেন। পথে এএসআই রবিউল ও কনস্টেবল মারুফ নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তাকে বাস থেকে নামায়। পরে তাকে একটি মোটরসাইকেলে তুলে পাটকেলঘাটা অভিমুখে রওনা হয়। সেনেরগাতি বাজারে এলে বিপ্লব ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার শুরু করলে গ্রামবাসী তিনজনকেই গনপিটুনি দেয়। পরে তাদের তুলে দেয় পুলিশের হাতে।
রবিউলের বড় ভাই আবদুর রব পলাশ দাবি করেন, রবিউল ঢাকায় একটি মামলার সাক্ষি দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে সোনা চোরাচালের খবর পেয়ে বিপ্লবকে ধরেছিলেন। কিন্তু পথে তারা সবাই গণধোলাইয়ের শিকার হয়।
পাটকেলঘাটা থানার ওসি মহিবুল ইসলাম জানান, শুক্রবার রাতে তার কাছে খবর আসে, সেনেরগাতি বাজারে তিনজনকে আটক করা হয়েছে। পরে পুলিশ গিয়ে তিনজনকে থানায় নিয়ে আসে।
/এআরএল/
আরও পড়ুন: