নড়াইলে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

নড়াইলনড়াইলের কালিয়া উপজেলার একটি পুকুর থেকে রিপা খাতুন (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নড়াগাতি থানার পাকুড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপা পাকুড়িয়া গ্রামের চয়নের হোসেনের স্ত্রী।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, শনিবার সকালে স্থানীয়রা পাকুড়িয়া গ্রামের একটি পুকুরে গৃহবধূ রিপার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে জানিয়ে ওসি আরও বলেন, ‘লাশের ময়নাতদন্ত সম্পন্নের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কীভাবে, কী কারণে গৃহবধূকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।’
/এমও/