অবৈধ অনুপ্রবেশের দায়ে সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ৬

আটকঅবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় দুই ভারতীয় নাগরিক ও তিন শিশুসহ ৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার সকালে বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বিল্লাল হোসেন (৫০), তার মেয়ে সুমি আক্তার (৮) ও ছেলে নয়ন (৬), ঢাকার নবাবগঞ্জের এ্যানোথোনিক গোমেজ (৩২), ভারতীয় নাগরিক হাফিজুর রহমান ও তার ভাগ্নে আফজাল হোসেন (৮)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির একটি টহল দল গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পারাপারের সময় এদের আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
/এমও/