পরোয়ানা জারিকৃত তিন পুলিশ সদস্য হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৯ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে তার নামে মামলা আছে বলে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যান ওই তিন পুলিশ সদস্য। পরে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। কিন্তু দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২০ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে ক্রসফায়ারে হত্যা করে ইবি থানা পুলিশ।
এই ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ আদালতে এফআইআর দাখিল করে। নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন বাদী হয়ে পুলিশের দেওয়া এফআইআরের বিরুদ্ধে নারাজি পিটিশন দাখিল করেন। পরবর্তীতে নিহত দাউদ হোসেনের স্ত্রী রোমেছা খাতুন ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন।
জুডিশিয়ালসহ তিন দফা তদন্ত শেষে সিআর ৯৬/১৬ নং মামলা হিসেবে আদালতে বিচার কার্যক্রম শুরু হলে আদালত রবিবার ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন-
হিসাব রক্ষণ কর্মকর্তার দখলে শেখ ফজিলাতুন্নেছা চক্ষু হাসপাতাল!
/এফএস/