বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থান থেকে জনপ্রতিনিধিরা দলে দলে এসে সাতক্ষীরার শহীদ রাজ্জাক পার্কে জড়ো হন। সেখানে সমাবেশ শেষে নজরুল সমর্থকরা মিছিল নিয়ে চলে যান জেলা নির্বাচন অফিসে। সেখানে তিনি মনোনয়নপত্র জমা দেন।
নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের হাইকমান্ড তাকে মনোনয়ন বঞ্চিত করেছেন। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, ভোটার ও সাধারণ মানুষের জোর দাবির মুখে তিনি প্রার্থী হয়েছেন।
এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে কেন্দ্রীয় মনোনয়ন পাওয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ আজ বুধবার জেলা পরিষদ প্রশাসকের পদে ইস্তফা দেন। এ দিন তিনি শেষ অফিস করেছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার মুনসুর আহমেদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানিয়েছেন।
/বিটি/