সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিনাশকতার মামলায় সাতক্ষীরা পৌর জামায়াতের সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ওমর ফারুককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টার দিকে সদর থানার পুলিশ শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর ফারুক শহরের মুন্সিপাড়ার আব্দুল্লাহ’র ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা ফিরোজ হোসেন জানান, ওমর ফারুকের বিরুদ্ধে গাছকাটা, রাস্তা কাটা, গাড়ি ও ঘরবাড়ি পোড়ানোসহ একাধিক নাশকতার মামলা রয়েছে।
/এআর/