নতুন আবেদন করা ২৫৩ ও পুরাতন ১১৯ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান।
তিনি জানান, যারা নতুন করে আবেদন করেছেন তাদের ফরম পূরণ করে সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় স্বশরীরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।
তিনি আরও জানান, ১১ ফেব্রুয়ারি সুন্দরপুর-দূর্গাপুর, জামাল, কোলা, নিয়ামতপুর, রায়গ্রাম ও মালিয়াট, ১৩ ফেব্রুয়ারি শিমলা-রোকনপুর, ত্রিলোচনপুর, বারবাজার ও পৌরসভা, ১৪ ফেব্রুয়ারি কাষ্টভাঙ্গা ও রাখালগাছি ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করা হবে।
এছাড়া নিয়মিত ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া গেলে তা ১৫ ফেব্রুয়ারি যাচাই-বাছাই করা হবে।
কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হেলাল উদ্দীন সর্দার জানান, কালীগঞ্জ উপজেলায় মোট ৩৩৯ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এসব মুক্তিযোদ্ধারা গেজেটেড ও সরকারি ভাতাভুক্ত। ২০১৪ সালে নতুন করে আরও ২৫৩ জন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করেন। এছাড়া ভাতাভুক্ত ৩৩৯ জনের মধ্যে ১১৯ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নতুন করে আবেদন করা ২৫৩ ও পুরাতন ১১৯ জন মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।
/বিটি/
আরও পড়ুন: