কমান্ডো প্রশিক্ষণ নিতে ভারতে বিজিবি সদস্যরা

IMG_20170403_103256

বিজিবি বিএসএফ যৌথ কমান্ডো প্রশিক্ষণে যোগ দিতে বিজিবির ৩০ সদস্যর একটি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্টে দিয়ে ভারত গেলেন।

সোমবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী আশরাফুল ইসলামের নেতৃত্বে তারা ভারতে প্রবেশ করেন। 

এসময় বিজিবি প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে গেলে তাদের শুভেচ্ছা জানান ভারতীয় ৬৪ সীমান্ত রক্ষীবাহিনীর এসি আরজি মিনা। 

প্রতিনিধি দলে আছেন  ৪৮ বিজিবির ২ জন, ১৪ বিজিবির ২ জন, ৪৯ বিজিবির ২ জন, ১১ বিজিবির ২ জনসহ মোট ৩০ জন সদস্য। ভারতের ঝাড়খন্ড প্রদেশের হাজারীবাগ বিএসএফ একাডেমিতে ৪০ দিনব্যাপী এই কমান্ডো প্রশিক্ষণ হবে। 

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবদার আব্দুল ওয়াহাব উন্নত কমান্ডো প্রশিক্ষণে ৩০ সদস্যের প্রতিনিধি দল ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

 /এসটি/