মৃত বাবা মো. রফিক ও ছেলে আসাদ গাজীপুর জেলার ৩ নম্বর ওয়ার্ডের গোবিন্দবাড়ি গ্রামের বাসিন্দা। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রফিক মারা গেছেন।
মৃত রফিকের চাচা খন্দকার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একমাত্র ছেলেকে বাঁচাতে রফিক তার জমি-জমা বিক্রি করে উন্নত চিকিৎসার জন্য গত ১৪ এপ্রিল ভারতে যান। সেখানে ভারতের ডাক্তার বলে ছেলের যে অবস্থা তাতে বাঁচানোর কোনও সুযোগ নেই। অযথা টাকা খরচ না করে বাড়িতে ফিরে যেতে বলেন ডাক্তার। ছেলের নিশ্চিত মৃত্যু জেনে ১৭ এপ্রিল তাকে নিয়ে সোমবার বাড়ি ফিরছিলেন বাবা রফিক। এরই মধ্যে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পথেই মারা যায় ছেলে আসাদ। রফিক প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পন্ন করে ফেলেছিলেন। সোমবার সন্ধ্যায় বাংলাদেশে ঢোকার মুহূর্তে ভারতের পেট্রাপোলে হঠাৎ স্ট্রোক করে ছেলের কফিনের পাশেই তিনি মারা যান।’
খন্দকার আলী আরও জানান, ভারতের পেট্রাপোল থানার পুলিশ রফিকের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়ার জন্য নিয়ে যান। আর ছেলের মরদেহ মঙ্গলবার সকালে বাংলাদেশে তার স্বজনদের কাছে ফেরত দেন। রফিকের মরদেহ গ্রহণের জন্য অপেক্ষা করছে তার স্বজনেরা। বাবা-ছেলের এমন করুন মৃত্যুর খবর শুনে এক নজর দেখতে বেনাপোল চেকপোস্টে উৎসুক মানুষেরা ভিড় জমাচ্ছেন বলেও জানান তিনি।
/এফএস/
আরও পড়ুন-
‘নিজ হাতে গড়া ভাস্কর্যের অবমাননা প্রতিবাদের ভাষা হতে পারে না’