বেনাপোল এলাকা থেকে ১০টি সোনার বারসহ আটক এক

বেনাপোল সোনা

১০টি সোনার বারসহ মনির হোসেন (২৫)নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)সদস্যরা। আটক ব্যক্তি বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিম পাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। মঙ্গলবার বেলা ১২টা ৩০ মিনিটের সময় বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়,বিপুল পরিমাণ সোনা নিয়ে এক চোরাচালানি ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।বেনাপোল আইসিপি ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা বেনাপোল রেলস্টেশন এলাকায় এই অভিযান চালিয়ে ১০টি সোনার বারসহ মনির হোসেনকে আটক করে ।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটক মনির হোসেনকে ও সোনার  বারগুলো বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: বাবা-মেয়ের আত্মহত্যা প্ররোচনা মামলায় আরও এক আসামি গ্রেফতার