বৃহস্পতিবার এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, দীর্ঘ ১০ বছর গণতন্ত্রবিহীন বাংলাদেশে সব রাজনৈতিক দলকে নিয়ে যখন একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্ততি নিচ্ছে বিএনপি সেই সময় এ ধরনের বানোয়াট, কল্পিত ও সাজানো মামলায় চার্জশিট দিয়ে সরকার মূলত বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার চক্রান্ত করছে। বিবৃতিতে কথিত এই মামলার পুনঃতদন্ত এবং মিথ্যা অভিযোগ থেকে বিএনপির নেতাদের অব্যাহতি দেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু, মশিউর রহমান, সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও কবীর মুরাদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, সহ সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।
/বিএল/