শহিদুজ্জামান আনসারী বাগেরহাট আদালতের সিএসআই হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শহিদুজ্জামান আনসারীর বাড়ি গোপালগঞ্জ জেলার করপাড়া গ্রামে।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, বাগেরহাট আদালতের সিএসআই হিসাবে কর্মরত পুলিশ কর্মকর্তা শহিদুজ্জামান আনসারী সকালে কর্মস্থলে না আসলে সহকর্মীরা মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোন রিসিভ না করায় হোটেল আল আমিনে গিয়ে রুমের বাইরে থেকে তাকে অনেক ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় মডেল থানায় খবর দেয় পুলিশ।
পুলিশ দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হোটেল আল আমিন এর ম্যানেজার এমাদুল হক জানান, দীর্ঘ দুই বছর ধরে পুলিশ কর্মকর্তা শহিদুজ্জামান আনসারী এই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতেন।
/বিএল/