অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের মহিবুল্লাহ ফকির ও একই উপজেলার যতিন্দ্রনগর গ্রামের আফজাল হোসেন।
অপহৃত জেলেদের বরাত দিয়ে হরিনগর গ্রামের করিম জানান, বন বিভাগ থেকে বৈধ পাস নিয়ে মহিবুল্লাহ ও আফজালসহ কয়েকজন জেলে সুন্দবনে মাছ ধরতে যান। বুধবার বিকালে ফিরিঙ্গির খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণের দাবিতে ওই দুই জেলেকে অপহরণ করে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান, জেলে অপহরণের বিষয়টি শুনেছি কিন্তু এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ এখনও দেননি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান বলেন, এ বিষয়টি আমার জানা নেই।
/বিএল/