আটককৃত মামুন উপজেলা শহরের দশমী পাড়ার নজরুল ইসলামের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডে জেনারেটর সরবরাহের দোকানে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন ঊষাকে আটক করে। এরপর দোকান তল্লাশি করে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/এফএস/