নিহত শিশু মাওয়া বাড়াদী এলাকার আবুল কালামের মেয়ে এবং আপন একই এলাকার আমিন শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে শিশু দুটি বাড়ির পাশে খেলা করতে গিয়ে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন পুকুরের সামনে এসে দেখতে পায় মাওয়া ও আপন পানিতে ভাসছে। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, শিশুরা সকালে বাড়ির পাশে খেলছিল। এসময় পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
/এআর/