পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্যসহ আটক-৫৩

 জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্যসহ ৫৩ জন আটক

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল বারীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। আটক মাওলানা আব্দুল বারীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে। সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলীকেও আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি

আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৩১ জন, কলারোয়া থানা থেকে দুই জন, তালা থানা থেকে তিন জন, কালিগঞ্জ থানা থেকে দুই জন, শ্যামনগর থানা থেকে তিন জন, আশাশুনি থানা থেকে ছয় জন, দেবহাটা থানা থেকে দুই ও পাটকেলঘাটা থানা থেকে দুই জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান,‘আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: ঝিনাইদহের দুই বোনের ওপর এসিড নিক্ষেপ