দণ্ডিতরা হলো শহরের আরাপপুর এলাকার নিয়ামত আলীর ছেলে এনামুল হক (৩২), চাকলাপাড়ার সাগর দাসের ছেলে সুমন দাস (২০), সঞ্জয় দাসের ছেলে রানা দাস (২২), স্বপন দাসের ছেলে আকাশ দাস (২১), মনা দাসের ছেলে বিশাল দাস (১৮) ও কেতলা দাসের ছেলে চাঁন দাস (২২)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বলেন, ‘সকাল থেকে শহরের আরাপপুর ও চাকলা পাড়ায় অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ী ও ৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী এনামুলকে ৬ মাসের ও মাদকসেবী ইমন, রানা, আকাশ, বিশাল ও চাঁদ দাসকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন। তাদের হেফাজত থেকে বেশ কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়।’
এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এএসআই শেখ আব্বাস উদ্দিন আহমেদ, এএসআই পাপিয়া সুলতানা, সিপাই জিএম শহিদুল ইসলাম, আব্দুল আজিজ খান, সাইদুল হক উপস্থিত ছিলেন।