সাতক্ষীরায় যাত্রীবাহী একটি বাস সামনে থাকা ট্রাককে অতিক্রম করার সময় ধাক্কা খেয়ে রাব্বি (৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) বিকালের দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের সোহাগ হোসেনের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মারুফ আহম্মদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা বাসটি সাতক্ষীরার বিনেরপোতা নামকস্থানে পৌঁছালে রাব্বি বমি করতে চায়। এসময় তার দাদি তাকে বাসের জানালা দিয়ে বমি করানোর চেষ্টা করে। এসময় বাসটি সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গেলে এর ধাক্কায় রাব্বির মৃত্যু।
তিনি আরও বলেন,‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় বাসটি আটক করে থানায় আনা হয়েছে।’
আরও পড়তে পারেন: হাত কড়াসহ মাদক ব্যবসায়ী পালিয়েছে