ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় বিএনপি নেতা গ্রেফতার

সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছেরুল হক হুদাকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট শেয়ার করায় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি মোদাচ্ছেরুল হক হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে যশোরের খাজুরা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

তিনি ভালুকার চাঁদপুর কলেজের শিক্ষক এবং সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, অধ্যাপক হুদা সম্প্রতি তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর পোস্ট শেয়ার করেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর বিকৃত ছবি আপলোড করে ছড়িয়ে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। পুলিশ এ মামলায় তাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন:  মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২