সুন্দরবনে অপহৃত ১৭ জেলে উদ্ধার, অস্ত্রসহ দুই দস্যু আটক

সাতক্ষীরা জেলাপশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মুক্তিপণের দাবিতে বনদস্যু নুর-এ-আলম বাহিনীর হাতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) এর সদস্যরা। এ সময় নুর-এ-আলম বাহিনীর দুই সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) রাতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে তাদের উদ্ধার করা হয়। তবে আটককৃত দস্যু ও উদ্ধার হওয়া জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

র‌্যাব-৬ এর লে. কমান্ডার জাহিদুল ইসলাম এই খবর নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের মালঞ্চ নদীর পাটের ভাড়ানি খাল থেকে দুই দস্যুকে দুটি অস্ত্রসহ আটক করা হয়েছে। এ সময় মুক্তিপণের দাবিতে অপহৃত ১৭ জেলেকে উদ্ধার করা হয়।