তিনি তার লিখিত বক্তব্যে বলেন, ‘শহুরে জীবনের যান্ত্রিকতায় আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো আজ হারাতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের আদি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিগত বছরের মতো এবারও বিহঙ্গ পহেলা অগ্রহায়ন থেকে ৩রা অগ্রহায়ন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নবান্ন উৎসবের আয়োজন করতে যাচ্ছে।
১৫ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক জাকির হোসেন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যারলি, নাট্যনৃত্য, বাউল সংগীতসহ নবান্নের গান পরিবেশন। এতে সবার সহযোগিতা কামনা করেন শাহীনুর আলম লিটন।
সংবাদ সম্মেলনে বিহঙ্গ’র সভাপতি রূপালী পারভীন, সাংস্কৃতিক সম্পাদক নিশাত আঞ্জুম, অর্থ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক তানজুল ইসলাম দিনার, নির্বাহী সদস্য কানিজ তন্বী, তামান্না ইকবাল লিটা, তামান্না সাদিয়া অন্তি, সদস্য যায়েদ বিন কবির অহৃত।