ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, ‘আওয়ামী লীগের দু’টি গ্রুপ একই স্থানে সমাবেশ ডেকেছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন অশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ধ্যা থেকে ওই এলাকায় মাইকিং করা হয়েছে।’
জানা গেছে, সাধুহাটী ইউনিয়নের চেয়ারম্যান নাজির উদ্দীন মঙ্গলবার বিকালে সাধুহাটী বাজারে আওয়ামী লীগের সমাবেশের ডাক দেন। ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানও একই স্থানে, একই দিন সমাবেশের ডাক দেয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এমদাদুল হক শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা হতে পারে, তাই প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।