উদ্ধার হওয়া তরুণীরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার লাবনা গ্রামের মনিরুল ফকিরের মেয়ে কামরুন্নাহার (১৫)। অপরজন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পিচুলিয়া গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়ে মায়া সুলতানা (১৪)।
বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান এসব ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়ে দু’টিকে বিজিবি সদস্যরা আমার হেফাজতে রেখেছে। তাদের সদর থানায় সোপার্দ করা হবে।’ তবে দুই পাচারকারী আবুল মোড়ল ও শওকত আলী পালিয়ে গেছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, ‘বিষয়টি জেনেছি। থানায় হস্তান্তর করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’