বাগেরহাটে গৃহবধূকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

বাগেরহাট

বাগেরহাটের মংলা উপজেলায় লাইজু বেগম (২৩) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে  স্বামী মহিউদ্দিন মৃধার বিরুদ্ধে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সবাই পলাতক রয়েছে। নিহতের মাহিয়া নামে আড়াই বছরের একটি শিশু সন্তান রয়েছে। 

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ওসি ইকবাল বাহার চৌধুরী  জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে পারিবারিক কলহের জেরে গৃহবধূ লাইজুকে তার স্বামী   শুক্রবার সকালে জবাই করে হত্যা করেছে। গৃহবধূর গলায় ও শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের আলামত পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত গৃহবধূর স্বামী মহিউদ্দিন মৃধাকে আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, নিহতের  লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো  হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও  মামলা দায়ের হয়নি।