বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসিকে প্রত্যাহার


বেনাপোল কাস্টম হাউসবেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফকে প্রত্যাহার করা হয়েছে । রবিবার (২৪ ডিসেম্বর) রাতেই ওমর শরীফ খুলনা ডিআইজি অফিসে যোগদান করেছেন। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মাসুম কাজী এ তথ্য জানিয়েছেন।





তিনি জানান, এখানে পোস্টিং দেয়া হতে পারে ইয়াসিন আরাফাত নামে একজন সহকারী পুলিশ কমিশনারকে । বুধবার (২০ ডিসেম্বর) বিকালে বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের সঙ্গে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের সংষর্ষে পাঁচ জন কাস্টমস কর্মকর্তা আহত হয়েছিল । আহতদের মধ্যে ছিল সহকারী রাজস্ব কর্মকর্তা ফরহাদ হোসেন , রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম বাঙ্গালী , রাশেদুর রহমান রাশেদ , রাজস্ব কর্মকর্তা সুভাশীষ মোদক ও সিপাহী ইমরান হোসেন ।

এদিকে এ ঘটনার পর দিন থেকে বেনাপোল কাস্টমস হাউসের অফিসার্স অ্যাসোসিয়েশনসহ কয়েকটি অংগসংগঠন ইমিগ্রেশনের ওসি ওমর শরীফকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়ে মানববন্ধন, কালো ব্যাজ ধারণসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছিল।