ভারত থেকে দেশে ফিরেছে শিশুসহ ১৪ নারী





ভারত থেকে দেশে ফেরা শিশুসহ ১৪ নারী দেড় বছর আগে ভারতে পাচার হওয়া শিশুসহ ১৪ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারত। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করে। পরে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে। ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

জানা গেছে ঢাকা আহছানিয়া মিশন ৫ জন, মহিলা আইনজীবী সমিতি ৪ জন ও যশোর রাইটস ৫ জনকে তাদের নিজ পরিবারের কাছে ফিরিয়ে দেবেন।

ফেরত আসা ১৪ জন হলো সাথী আক্তার, মুক্তা আক্তার, সেলিম শেখ, আঁখি খাতুন, আবুল হোসেন, হালিমা খাতুন, সালমা আক্তার, শিরিনা খাতুন, আকলিমা খাতুন, শিমু বিশ্বাস, ইস্রাফিল, মমিনুর রহমান, নুসাইন ও হায়দার আলী। এদের বাড়ি যশোর, খুলনা, বাগেরহাট , সাতক্ষীরা ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, দেড় বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে যান। এরপর ভারতের পশ্চিমবঙ্গের বারাসাত ও কলকাতার রেলস্টেশন এলাকায় পুলিশের হাতে তারা আটক হন। এরপর পুলিশ তাদের জেল হাজতে পাঠায়। সেখান থেকে কিশোলয় ও লিলুয়া নামের দুটি শেল্টার হোম তাদেরকে হেফাজতে নেয়। পরে, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগোযোগের পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।