মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় পাচঁ হাজার মানুষ গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করেন। এসময় মানববন্ধনের সঙ্গে একাত্ম ঘোষণা করেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল প্রেসক্লাব, সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও বেনাপোলবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সহ সভাপতি আলহাজ নুরুজ্জামান , কামাল উদ্দিন শিমুল, ভারত বাংলাদেশ চেম্বারের সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলনসহ অনেকে।
এসময় বক্তরা যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশের শতবর্ষী গাছগুলো কেটে মহাসড়কটিকে ৬ লেনে উন্নীত করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান।