দুই পারের যৌথ উদ্যোগে বেনাপোল সীমান্তে পালিত হবে ২১ ফেব্রুয়ারি

বনগাঁ পৌরসভার আয়োজনে যৌথ সভায় দুই দেশের প্রতিনিধিরাএদিকে বেনাপোল চেকপোস্ট এবং ওপারে পেট্রাপোলে বনগাঁ পৌরসভার আয়োজনে এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে সীমান্তে। বাংলাদেশ-ভারত এই দুই দেশের একই ভাষাভাষী লোকজন যোগ দেবেন ২১ ফেব্রুয়ারির এই অনুষ্ঠানে। এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বনগাঁ পৌরসভায় এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজন ভারত ও বাংলাদেশের অনেক স্বনামধন্য ও গুণীজনের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

দুই বাংলার মোহনায় বেনাপোল-পেট্রাপোল সীমান্তে অমর ২১ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৮ উদযাপনের লক্ষে বনগাঁ পৌরসভার আয়োজনে যৌথ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরপ্রধান বন্ধু শংকর আঢ্য। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জ্যোতিপ্রিয় মল্লিক।