শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ভেড়ামারা কলেজ মাঠে অনুষ্ঠিত চলন্তিকা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, ‘অপরাধী, কুচক্রী, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়। গণতন্ত্র ভালো মানুষদের জন্য। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। কোনও অপরাধীর মুক্তির দিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।’
তথ্যমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, ভেড়ামারা উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, জেলা পরিষদের সদস্য ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, আনোয়ারুল কবির টুটুল প্রমুখ।