ঝিনাইদহে প্রতিবেশীর বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ধর্ষণঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাকচুয়া গ্রামে প্রতিবেশির বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে হরিণাকুণ্ডু থাকায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী মোশাররফ হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর নির্যাতিতা রাতে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১। ধর্ষক মোশাররফ হোসেন ওই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন বলেন, ‘ধর্ষণের খবর পেয়ে নির্যাতিতাকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মধ্যরাতে ধর্ষিতা বাদী হয়ে এজাহার জমা দিলে তা গ্রহণ করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষক মোশাররফ হোসেনকে গ্রেফতারে অভিযান চলছে।’