বৃহস্পতিবার সকালে মহানগরীর ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারকালে তিনি এ কথা বলেন।
তালুকদার খালেক বলেন, ‘নেতৃত্বের অযোগ্যতা ও চরম ব্যর্থতার করণে গত ৫ বছর খুলনা মহানগর সার্বিক উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। মহানগরীর জলাবদ্ধতা, মাদকের ভয়াবহতা ও মশার উৎপাতে নগরবাসী আজ অতিষ্ঠ। আমি নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সর্বাধিক গুরুত্ব দেবো। খুলনা মহানগরীকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সবাইর মতামতকে গুরুত্ব দেওয়া হবে।’
নির্বাচনি প্রচারকালে ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এ সময় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আজমল আহম্মেদ তপন, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রজব আলী, আইন সম্পাদক আইয়ুব হোসেন, জামাল উদ্দিন বাচ্চু, জাহাঙ্গীর হোসেন, হফেজ শামীম, ২৭ নম্বর কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন, সদর থানা সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।