সাড়ে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১১ বছরের কিশোর গ্রেফতার

ঝিনাইদহঝিনাইদহে সাড়ে ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিপুল নামে ১১ বছরের কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ জুন) দুপুরে জেলার হরিণাকুন্ডু উপজেলার যাত্রাপাড়া বিন্নি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতার বিপুল হরিণাকুন্ডু উপজেলার যাত্রাপাড়া বিন্নি গ্রামের বাসিন্দা সাত্তার মন্ডলের ছেলে।  
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে যাত্রাপাড়া শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এসময় প্রতিবেশী  বিপুল তাকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লে সকালে তার মা বাদি হয়ে হরিণাকুন্ডু থানায় মামলা দায়ের করে। পরে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত কিশোর বিপুলকে গ্রেফতার করেছে।